বিশ্বজুড়ে মহামারির রুপ নেওয়া করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
তবে তার শরীরে ভাইরাসটির লক্ষণ মৃদু এবং বাড়িতে থেকে কাজ চালিয়ে যাবেন। এক ভিডিও বার্তায় বরিস জনসন জানান, তিনি এখন সেলফ আইসোলেশনে রয়েছেন।
তবে করোনাভাইরাস মোকাবিলায় তার সরকারকে নেতৃত্ব দিবেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রিয় কাজ পরিচালনা করবেন বলে জানিয়েছেন বরিস জনসন।
উল্লেখ্য, গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের আক্রমণে কাঁপছে। সবশেষ হিসাবে, করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মারা গেছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৭৮ জন।
সময়ের কন্ঠস্বর ৬:০১ অপরাহ্ণ | শুক্রবার, মার্চ ২৭, ২০২০

