করোনা ভাইরাস সংক্রান্ত সাধারণ প্রশ্নসমুহ




  • অ্যান্টিবায়োটিক কি করোনা ভাইরাসের চিকিৎসায় কার্যকরী? 
  • অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে নয়, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। ভাইরাস প্রতিরোধে অ্যান্টিবায়োটিকের কোন কার্যকারিতা নেই।
  • থানকুনি পাতা, রসুন, মধু, কালিজিরা কি করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে? 
  • করোনা ভাইরাসের বিরুদ্ধে এগুলোর কার্যকরীতার কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে এদের ভেষজ গুণাগুণ আছে।
  • পর্যাপ্ত পানি পান করলে কি করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যাবে?

    পর্যাপ্ত পানি পান করা শরীরের জন্য উপকারী হলেও এটি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে কোন সুরক্ষা দেয় না।
  • করোনা ভাইরাস কি উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বাঁচতে পারে?

    করোনা ভাইরাস ঠান্ডা ও শুস্ক আবহাওয়ার দেশের পাশাপাশি উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দেশেও বিস্তার লাভ করেছে।
  • করোনা ভাইরাস কি বাতাসে ছড়ায়?

    করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির হাঁচি কাশির মাধ্যমে এক মিটার দূরত্ব পর্যন্ত বিস্তার লাভ করতে পারে।
  • মশা কিংবা গৃহপালিত প্রাণীরা কি করোনা ভাইরাস ছড়াতে পারে?

    মশার কামড়ে করোনা ভাইরাস ছড়ানোর কোন প্রমাণ পাওয়া যায়নি। গৃহপালিত প্রাণীদের আক্রান্তের কোন তথ্যও পাওয়া যায়নি।
  • চীন থেকে আসা কোন পার্সেল গ্রহন করা কি নিরাপদ?

    করোনা ভাইরাস মানবদেহের বাইরে বেশিক্ষণ বাঁচে না। সুতরাং চীন থেকে আসা কোন চিঠি বা পার্সেল গ্রহন করাটা নিরাপদ।
  • ব্যাংকনোট, পয়সা কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কি করোনা ভাইরাস ছড়াতে পারে?

    সমীক্ষণে দেখা গেছে করোনা ভাইরাস যে কোন জিনিসের উপরে বেশ কয়েক ঘন্টা জীবিত থাকতে পারে। সুতরাং এগুলোর মাধ্যমে ছড়ানো সম্ভব।
  • শুধু বয়স্করাই করোনা ভাইরাসে আক্রান্ত হবে, নাকি তরুনরাও ঝুঁকিতে?

    যে কোন বয়সের ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে বয়স্ক এবং যারা আগে থেকেই অসুস্থ তাদের ঝুঁকি বেশী।
  • দোকানে হ্যান্ড স্যানিটাইজার শেষ হয়ে গেলে কি করবো?

    সাধারণ সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলেও করোনা ভাইরাস থেকে সুরক্ষা সম্ভব।